দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাড়ারপাড় বাঘেরঘাটা গ্রামের কৃষক নাজিম উদ্দীন (৮৫) ঝুলন্ত মরদেহ বট গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
পার্বতীপুর মডেল থানা পুলিশ শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পুলিশের উপ-পরিদর্শক নিপেন্দ্র নাথ বর্মন জানান, শুক্রবার সকাল ১০টায় সবার অজান্তে জাহানাবাদ দাড়ারপাড়ের বাড়ী থেকে বের হয়ে যান। শুক্রবার দুপুরের দিকে ছোট হরিপুর মুন্সিপাড়ার পশ্চিমে জঁলদাড়া নদী পাড়ের একটি বটগাছে গলায় ফাস দিয়ে তিনি আত্মহত্যা করেন। তিনি মানুসিক রোগি ছিলেন, এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেন বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
রাতেই পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়।