• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

বোচাগঞ্জ সীমান্তে আসামীসহ ফেন্সিডিল ও মোটরসাইকেল আটক

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৭২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে আসামীসহ ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেল আটক করেছে।

গেল ১৮ মার্চ রাত পৌনে ৯টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৬-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোনাগ্রাম নামক স্থান হতে নিম্নেবর্ণিত ১ জন আসামীসহ ৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় Fairdyl) ও ১টি মোটরসাইকেল আটক করা হয়।

আটককৃত মোঃ শামীম আজাদ (২৮) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী ধনতলা এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।

ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় Fairdyl) ও মোটরসাইকেলসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে আটককৃতকে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd