• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সিআইডি ইন্সপেক্টর গুরুতর আহত কাহারোল প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মতবিনিময় সভা ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে এই সংসদের দিকে -প্রধানমন্ত্রী দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল উপশহরে কাউন্সিলর পদপ্রার্থী সুমনের দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা

ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৩৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। লেবু মিয়া উপজেলার নুরজাহানপুর রাজবাড়ি এলাকার খাদেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া একটি মৃত প্রায় গরু জবাই করে মাংস বিক্রি শুরু করেন। মাংসের মান দেখে ক্রেতাদের মনে সন্দেহ জাগলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। স্থানীয়দের অভিযোগ ছিল, গরুটি জবাইয়ের আগেই মৃতপ্রায় ছিল এবং জনস্বাস্থ্যের জন্য এটি হুমকি স্বরূপ।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাংসের নমুনা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি জানান, জব্দকৃত মাংসগুলো বাসী ছিল ; বরং কয়েকদিন আগে জবাই করে ফ্রিজে রাখা হয়েছিল।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় পশুর যথাযথ স্বাস্থ্য পরীক্ষা সনদ না থাকা এবং বাসি মাংস বিক্রির দায়ে ভোক্তা অধিকার বা সংশ্লিষ্ট আইনে ওই কসাইকে ১০ হাজার টাকা অর্থন্ড প্রদান করা হয়।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষার সনদ নিয়ে পশু জবাই করার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd