• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিপুর সীমান্তে ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সিআইডি ইন্সপেক্টর গুরুতর আহত কাহারোল প্রধানমন্ত্রীর আগমনে বিএনপির আনন্দ মিছিল দক্ষিণ দাইনুর ফোরকানিয়া মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মতবিনিময় সভা ঘুঘুডাঙ্গা মোল্লাপাড়া গ্রামে বাড়ী বাড়ী ইফতার পৌছে দিলেন বিশিষ্ট শিল্পপতি আহসান হাবীব দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে এই সংসদের দিকে -প্রধানমন্ত্রী দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল উপশহরে কাউন্সিলর পদপ্রার্থী সুমনের দোয়া ও ইফতার মাহফিল দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে কেয়ার নার্সিং কলেজের সংবর্ধনা

জ্বালানি তেল পাচার রোধে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবি টহল জোরদার

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ৯৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে  বিজিবি। একই সাথে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে৷
বিজিবি জানায়,বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনিযায়ী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় জ্বালানী তেল পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে  সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে।
পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd