দিনাজপুরের কাহারোলে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিক প্ল্যাটফর্মের অধিকার ও প্রাপ্যতা বিষয়ক শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক অধ্যক্ষ নাজমা শিরীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ পারিবারিক ও সহিংসতা সমস্যার উপর বক্তব্য রাখেন, জেলা কর্মসূচী সমন্বয়কারী ফেসিং প্রকল্পের সৈয়দ শহিদুর রহমান, ফেসিং এর-সিনিয়র প্রোগ্রাম অফিসার মোছা: ফারুমা খাতুন, পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক প্রভাষক কিশোর কুমার রায়, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: জালাল উদ্দীন, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আব্দুল মান্নান, নাগরিক প্লাটফর্মের সদস্য মোছাঃ আয়েশা বেগম ও সাংবাদিক এম,এ জলিল শাহ্ প্রমুখ।