• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

শপথ গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি 

আব্দুর রাজ্জাক / ৮৯ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুর প্রেসক্লাবে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। ছবি: পল্লীবার্তা

শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন  দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ শুক্রবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে কে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
এরপর দিনাজপুর প্রেসক্লাবে এলে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। পরিকল্পনা মাফিক দিনাজপুর শহরকে একটি মডেল শহর হিসেবে তৈরি করার ঘোষণা দেন।
তিনি শহর,উপজেলায় মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd