প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ
শপথ গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ শুক্রবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে কে স্বাগত জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় নেতাকর্মীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীদের এমন ভালোবাসা ও উচ্ছ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
এরপর দিনাজপুর প্রেসক্লাবে এলে সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন, শান্তি ও অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। পরিকল্পনা মাফিক দিনাজপুর শহরকে একটি মডেল শহর হিসেবে তৈরি করার ঘোষণা দেন।
তিনি শহর,উপজেলায় মাদক এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
-:সম্পাদকীয় কার্যালয়:-
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: ০১৮১৬ ৯৪৫৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫