• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বীরগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু, চালক আটক

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা / ১৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় জাহিদ হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হোসেন বলরামপুর গ্রামের বাসিন্দা। সে মোহাম্মদ আকাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬ নং নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসার উত্তর পাশে রাস্তার উপর দিয়ে চলাচলের সময় একটি মাঝারি ট্রাক শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকসহ চালক মোঃ আলামিন হোসেন (২৬) কে আটক করে। আটককৃত চালক আউলাকুরি গ্রামের মোঃ মোতালেব হোসেনের ছেলে। তার বাড়ি বীরগঞ্জ থানা এলাকায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত একটি মাঝারি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং নিহত শিশুর পরিবারের সদস্যদের মাঝে গভীর শোক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd