• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

জামায়াতে ইসলামীর আমির দিনাজপুরে আসছেন কাল 

আব্দুর রাজ্জাক / ১৬৬ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান দিনাজপুরে আসছেন আগামীকাল শুক্রবার। নির্বাচনী সভায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
জাতীয় নির্বাচনের প্রচারনা উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১০ দলীয় জোটের প্রধান ডা.শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নিবাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন ।এসময় জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান সভাপতিত্ব করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নিবাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বলেছেন, আমরা বিভাজনের রাজনীতি দেখতে চাই না। ফ্যাসিবাদমুক্ত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই।নির্বাচনে দশ দলীয় জোট সংস্কারের পক্ষে,গণতন্ত্রের পক্ষে সবার ভোট চায়।
আওয়ামীলীগের বিশাল ভোট ব্যাংক রয়েছে,তাদের ভোট চাইবেন কিনা  সাংবাদিকের প্রশ্নের জবাবে আব্দুল হালিম  বলেন,বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার। আসন্ন নির্বাচনে কে জামাত, বিএনপি,আওয়ামীলীগ,জাতীয় পাটি দেশের নাগরিক হিসেবে সবার কাছে ভোট চাওয়ার অধিকার রয়েছে। তবে আগামীতে নুতন করে কোন ফ্যাসিবাদ জন্ম নেক জামাত হতে দেবে না।
সহকারী সেক্রেটারী জেনারেল জানান,জাতীয় নির্বাচনের প্রচারনা উপলক্ষ্যে কাল ২৩ জানুয়ারী শুক্রবার দুপুর ২ টায় ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বক্তব্য রাখবেন। তবে নির্বাচনী জনসভা শুরু হবে সকাল ১১টায়। জুম্মার নামাজ শেষে ২ টায় তিনি ভাষণ দিবেন।
নির্বাচনী সভায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd