• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

দিনাজপুরে জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন 

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৮৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
দিনাজপুরে জেলা পর্যায়ে ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরে জেলা পর্যায়ে ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জানুয়ারী বুধবার তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি দিনাজপুরের আয়োজনে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, পড়াশোনার পাশাপাশি সুন্দর-সুন্দর দেহ গড়তে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তাদের মনে কোন হিংসা থাকে না, অসামাজিক কাজে তারা সম্পৃক্ত হয় না। সুস্থ্য জাতি গঠনে প্রতিটি শিক্ষার্থীকে নিয়মিত ক্রীড়া চর্চা করতে হবে। তাহলেই তারা নিজেকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।
জেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ দিনাজপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ও দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো, আবুল কাশেম।
৫৪তম শীতকালীন জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩টি ইভেন্ট এর ক্রীড়া পরিচালনা করেন মোঃ মোশারফ হোসেন, মোঃ মোতাহার হোসেন, মোঃ মঞ্জুরুল
হক। সঞ্চালকের দায়িত্ব পালন ও প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd