• সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]

পঞ্চগড়ে ফের মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ২৯১ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

ফের মৃদু শৈত্য প্রবাহ শুরু। পৌষের হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। সারাদিন হিম শিতল বাতাসের সাথে ঘন কুয়াশা। এতে দুর্ভোগে পড়েছে জেলার দুঃস্থ ও খেটে খাওয়া লোকজন।

এছাড়া তীব্র ঠান্ডার কারণে বেকায়দায় পড়েছে জেলার কয়েক হাজার চা ও নদী কেন্দ্রিক পাথর উত্তোলনে জড়িত পাথর শ্রমিকেরা।

সপ্তাহ জুড়ে শীতের দাপটে জনজীবনে  ভোগান্তি বাড়লেও বাড়তি লাভের মুখ দেখছেন স্থানীয় পঞ্চগড়ের পুরাতন কাপড় ব‍্যবসায়ীরা। সস্তা দামে পুরনো মোটা কাপড় কিনতে সকাল থেকেই  আলোছায়া সুপার মার্কেটসহ শহরের অলিগলিতে থাকা অস্থায়ী পুরনো কাপড়ের দোকান গুলোতে ভীড় করছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র আজ সকাল নয়টায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রী  সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd