দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকা-, চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বিভিন্ন সরকারি কর্মসূচির অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা, জনসেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ,উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।