• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ৮ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দিনাজপুর লায়ন্স ক্লাব (জেলা -৩১৫এ২ এর) ৫০তম অভিযেক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৩ নভেম্বর -২০২৬ শুক্রবার দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনে দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর( জেলা ৩১৫ এ২) লায়ন মহসীন ইমাম চৌধুরী, পিএমজেএফ।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডলের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন শংকর কুমার রায় মনা ( এমজেএফ)।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন এ্যাডঃ মোঃ এনাযেত উল্লাহ শফিক, কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মনির তিয়াশা, কনভেনশন চেয়ারপারসন (২০২৭সেশন) ডক্টর উম্মে তাজ লাভলী, রিজিয়ন চেয়ারপারসন (ক্লাবস) রিজিয়ন-১২লায়ন কহিনুর বেগ,রংপুর- দিনাজপুর জোনের কো-অর্ডিনেটর বানিউল আলম বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন ডিরেক্টর লায়ন রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহ আলম।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা গভর্ণর দিনাজপুর লায়ন্স ক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান।

সাবেক প্রেসিডেন্ট এম এ খালেক নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল কে গংগেবল প্রদানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেন।

শুরুতে ফুল দিয়ে অতিথিবৃন্দদের বরণ করে নেয় শিশু নিকেতনের নিবাসী মেয়েরা।

প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ সাব্বির আহমেদ।

সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

আনুগত্যের শথপ বাক্য পাঠ করান ক্লাব সেক্রেটারী লায়ন মোঃ সাইদুর রহমান সরকার।

দিনাজপুর লায়ন্স ক্লাবের অতুলনীয় অবদান রেখেছে তারাসহ লায়ন্স জেলা ৩১৫এ২ পরিবার হতে যারা প্রয়াত হয়েছে তাঁদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

দিনাজপুর লায়ন্স ক্লাবের অভিষিক্ত ও নব নির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী,সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোঃ শাহ আলম, থার্ড আইস প্রেসিডেন্ট মোঃ মোকাররম হোসেন
সেক্রেটারী, লায়ন মোঃ সাইদুর রহমান সরকার, জয়েন্ট সেক্রেটারী লায়ন মঞ্জুর-এ-রাব্বী, ট্রেজারার, লায়ন ডাঃ ইসতিয়াক চৌধুরী, টেমার লায়ন মোঃ হোসেন আলী, টেইল টুইস্টার লায়ন ডাঃ শাহ মোঃ আব্দুল মতিন, ডিরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, ডিরেক্টর লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না,
ডিরেক্টর লায়ন মোঃ সাইদুর রহমান,ডিরেক্টর লায়ন এম এ খালেক,
ডিরেক্টর লায়ন বাদশা ইমাম আরাফাত।

উল্লেখ্য ,লায়ন্স ক্লাব অব দিনাজপুর জেলা ৩১৫এ২ দেশের অন্যতম একটি লায়ন্স ক্লাব। যা তার প্রতিষ্ঠালগ্ন হতে সমাজসেবায় অবদান রেখে চলেছে এই ক্লাব প্রায় শতাধিক এতিম মেয়েদের বিগত ১৯৭৯ সাল থেকে পিতৃস্নেহে লালন-পালন করে সমাজে সম্মানের সাথে তাদের বেঁচে থাকার সুযোগ করে দিয়েছে।

উক্ত অভিষেক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লায়ন মোঃ মাসুদ রানা ও লায়ন মোঃ শাহ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd