• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাদকমুক্ত সমাজের দাবিতে দিনাজপুরে এলাকাবাসীর গণআন্দোলন শারদীয় পূনর্মিলনীতে দিনাজপুরে আলোচনা সভা, সম্মাননা প্রদান দিনাজপুরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ দিনাজপুর লায়ন্স ক্লাবের ৫০তম অভিষেক অনুষ্ঠিত ২৯ বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার বিরল সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার সীমান্ত নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দিনাজপুর ৪২ বিজিবি বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নিহত ২ দিনাজপুরে লেখক ফোরামের নজরুল’ শীর্ষক আলোচনা সভা  বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৩৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে এই প্রথম দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, শ্রীশ্রী চণ্ডী ও শ্রীমদ্ভগবদ্গীতার সমবেত পাঠ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আয়োজন করা হয় বৈদিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মিলনমেলা-২০২৬।

১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার দিনব্যাপী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝিনায় অবস্থিত চিবুকা দেবী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত গীতা স্কুলের শিক্ষার্থী ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পবিত্র ধর্মগ্রন্থের সমবেত পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। এ আয়োজনের মধ্য দিয়ে বৈদিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সনাতন সংস্কৃতির চর্চায় নতুন মাত্রা যোগ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী দুলাল চন্দ্র রায়। অনুষ্ঠানের আহ্বায়ক ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘের প্রতিষ্ঠাতা শ্রী তুষার রঞ্জন রায় কেশব। অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী প্রফুল্ল কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে বক্তারা বৈদিক শিক্ষা ও গীতা পাঠের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘ ও বৈদিক আশ্রয় কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলা বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও ভক্তবৃন্দের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd