• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

বোচাগঞ্জে ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দিনাজপুর জেলার সম্ভাবনাময় গনসংগঠন সমুহের সক্রিয় অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় বোচাগঞ্জ উপজেলাধীন বকুলতলাস্থ ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলার অন্ততঃ দশটি ফেডারেশনের নেতৃবৃন্দ এ সভায় নিজ নিজ সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও সক্রিয়করণের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন প্রস্তাবনা দেন ও স্ব স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।

ইশানিয়া ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়ম ফেডারেশনের সভাপতি মো. মমিনুল হক, রনগাঁও ফেডারেশনের সভাপতি মো. আজহারুল ইসলাম, অর্থ সম্পাদক করিমুল ইসলাম, নাফানগর ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান পাপ্পু, মুশিদহাট ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি হোসন্তিকা রায়, বীরগঞ্জের মোহনপুর ফেডারেশন সভাপতি প্রণতি মুর্মু, পাল্টাপুর ফেডারেশন সভাপতি গীতা রাণী, সুজালপুর ফেডারেশন সভাপতি মোছা. তহমিনা বেগম, দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন ফেডারেশন সভাপতি রেণু শর্মা, বোচাগঞ্জের ইশানিয়া ফেডারেশনের কার্যকরি সদস্য আনারুল সরকার, আব্দুর রশীদ প্রমূখ।

সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেডারেশনসমুহের জনসম্পৃক্ততা বৃদ্ধি ও জনবান্ধব সংগঠনে পরিণত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন আরডিআরএস বাংলাদেশের টীম লিডার- সোশ্যাল ডেভেলপমেন্ট খ. ম. রাশেদুল আরেফিন ও প্রকল্প সমন্বকারী মো. মতিউর রহমান।

সমন্বয় সভাটি সঞ্চালনা করেন আরডিআরএস বাংলাদেশের দিনাজপুর জেলায় দায়িত্বরত সিবিও পার্টনারশীপ ম্যানেজার মোহাম্মদ জিল্লুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd