• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]

বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অভিযানে বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে।

সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ রোধে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অপরাধী চক্রের গতিবিধি ও পাচারের সম্ভাব্য রুটগুলোর ওপর নিবিড় নজরদারি বজায় রেখেছে। মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে সুরক্ষিত রাখতে ব্যাটালিয়নটির প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাতে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ পাচারচক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “মাদক পাচারকারীরা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। তবে সীমান্তে বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতা তাদের সেই অপচেষ্টা সফল হতে দেবে না। শুধু মাদকদ্রব্য উদ্ধার নয়, এর সঙ্গে জড়িত পাচারচক্রের সদস্যদের শনাক্ত করাও আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে আমাদের অভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।”

ধন্যবাদান্তে,
অধিনায়ক
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd