• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলায় সুশীল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে ষান্মাষিক
সংলাপ অনুষ্ঠিত হয়।

পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে  ৮ নভেম্বর বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প
অংশগ্রহনকারীদের স্বাস্থ্য সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং (এসডিজি-১৩)
বাস্তবায়নের জন্য উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়।

উক্ত সংলাপ সভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ মামুনুর রশিদ, সেকমো মোঃ আব্দুল কাদের, সিনিয়র স্টাফ নার্স ব্লানদীনা সরকার , মিডওয়াইভ দিপা রানী রায় সিনিয়র স্টাফ নার্স, সিহাব হোসাইন, স্যানিটারী ইনসপেকটর (এইচআই) টুলেন্দ্রনাথ রায় সহ পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, এ্যাডভোকেসি ফেসিলিটেটর, নারায়ন চন্দ্র মহন্ত, ফিল্ড ফ্যাসিলিটেটর সুজন চন্দ্র রায় ও প্রকল্প অংশগ্রহনকারী ৮ জন নারী সিএসও প্রতিনিধি।

সংলাপ সভার সুপারিশের আলোকে আগামী ০৬ মাসের জন্য একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd