• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর জেলায় শীর্ষ তিনে, বোর্ডে ১৫তম ল্যান্ডমার্ক কলেজ প্রয়োজনে আবারো ৭১ জেগে উঠবে-দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ  অরবিন্দ শিশু হাসপাতালের ৩৯তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের বর্ণিল উৎসব দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার কমে ৪৫.৯৮ শতাংশ হরিপুর ও বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ৪২ বিজিবির অভিযানে বিরল সীমান্তে মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যবসায়ী দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের চারা বিতরণ

হরিপুর ও বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৫০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

৪২ বিজিবি রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে হরিপুর ও বিরল সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে।

দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও চোরাচালানসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ধারাবাহিকভাবে কার্যকর ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ রাতে দিনাজপুরব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ মিনাপুর, ডুংডুংগী ও মৌচোষা বিওপি পৃথকভাবে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ এবং ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৬৭,২০০/- (সাতষট্টি হাজার দুইশত) টাকা।

জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এসব চোরাচালানের সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো চোরাকারবারি বা অপরাধীকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd