• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ

দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ

ইউসুফ আলী, দিনাজপুর / ৩৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”-এই শ্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক এবং দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের শহর সমাজসেবা অফিসের সার্বিক তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর সদরের ৩টি ইউনিয়ন এবং দিনাজপুর পৌরসভার ৩টি ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১২ অক্টোবর সোমবার হতে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম।

উক্ত প্রশিক্ষণে সদরের ১নং চেহেলগাজী ইউনিয়ন, ২নং সুন্দরবন ইউনিয়ন ও ৩নং ফাজিলপুর ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ১২ জন ও সুপারভাইজার ৩ জন এবং দিনাজপুর পৌরসভার ১নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড এবং ৭নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ১৮ জন ও সুপারভাইজার ২ জন দুইদিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

অন্যান্য ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য প্রতি জনকে একটি করে ট্যাব প্রদান করা হয়েছে। উল্লেখ্য ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এ কর্মসূচীতে পরিবারের প্রধান নারীকে ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। তার এনআইডকার্ড বা জন্ম নিবন্ধন সচল বিকাশ/নগদ নাম্বার অথবা ব্যাংক হিসাব এবং পরিবারের প্রধান নারীর ১ কপি ছবিতথ্য সংগ্রহের সময় প্রদান করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd