• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা দিনাজপুরে রংপুর বিভাগীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা শুরু কাহারোলে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের ফুটবল উপহার দিনাজপুরে দাবা চ্যাম্পিয়নশিপের রাজশাহী ও রংপুর বিভাগের পর্ব শুরু দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতদের শপথগ্রহণ সম্পন্ন  আন্তর্জাতিক প্রবীন দিবসে র‌্যালীর উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর  জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর শীর্ষক নীতি সংলাপ অনুষ্ঠিত কাহারোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করলেন এমপি মনজু রাতের আঁধারে ১৫০টি কলাগাছ কাটার অভিযোগ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ৫৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ রেজা আল মামুন-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন চৌধুরী-এর সঞ্চালনায় সভাটি এক পরিবেশে সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী।

​এতে গেস্ট অব অনার হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আজাদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ কেরামত আলী।

​এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে ও উপস্থিতিতে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়।

​মতবিনিময় সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd