• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন 

নুর ইসলাম, দিনাজপুর / ৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরে যুব কাবাডি অনুর্ধ্ব-২০ (বালক ও বালিকা) প্রতিযোগিতার ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করা হয়েছে।
জেলা পুলিশ বিভাগের আয়োজনে ২৭ সেপ্টেম্বর রোববার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা- এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো.মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভারপ্রাপ্ত সভাপতি আখতারুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন, বিপিএম-সেবা,বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন, এএসপি সদর সার্কেল আব্দুল হালিম, জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ পরিচালক মো. সহিদুর রহমান পাটোয়ারী মোহন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ন্যাশনাল কাবাডি কোচ সাবেক ভিপি হামিদুর রহমান প্রমূখ।
উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলার ১৩ টি উপজেলা থেকে অনূর্ধ্ব ২০ বালক ও বালিকার মোট ১৯ টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd