• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

স্বৈরাচার ও তার দোসরদের সাথে কোন আপষ নয়-দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ৩৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করবেন, দেশের মানুষকে-অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন,জনগণ কোনদিন তা মেনে নেবে না।
মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আন্দোলন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন। আসুন, রাজপথে আসুন, রাজপথে দেখা হবে। কেননা এ দেশের মানুষ জানে-কিভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করতে হয়, রক্ষা করতে হয়।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠিকানা অন্য কোন দেশে নয়, এ দেশের জনগণের মাঝে। কাজেই বিএনপি ও তার নেতা কর্মীরা সুদৃঢ় এবং আস্থাশীল জনগণের উপর। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে জনগণের সাথে নিয়ে বিএনপি মুখিয়ে আছে।
মন্ত্রী আরো বলেন, স্বৈরাচার ও তার দোসরদের সাথে কোন আপষ নয়। দেশের জনগণ একত্রিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা  আবার দেশের জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছেন তারা হয়তো ভাবছেন বাংলাদেশের মানুষ আবারো তাদেরকে পুনরায় মেনে নেবে কিন্তু ২৪ আগস্টের পর এই দেশের মানুষ অধিকার ফিরে পাওয়ার যে স্বাদ পেয়েছে সেটিকে কোন অবস্থাতেই ষড়যন্ত্রের কাছে নৎসাত হতে দেবে না ।
২৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে দিনাজপুর ইনিসটিটিউ মাঠে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো.মোফাজ্জল হোসেন দুলাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি,রংপুর বিভাগের বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এর সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি খালেকুজ্জামান বাবু,মাহবুব আহমেদ,হাসানুজ্জামান উজ্জল, আখতারুজ্জামান জুয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের সভাপতি মো.রেজাউল ইসলাম,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পাভেল,জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব সাইফুল আজম সোহেল,জেলা যুবদলের সদস্য সচিব মো.রেজাউর রহমান রেজা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন,যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ,সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আব্দুল কাইয়ুমসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd