• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

আটোয়ারীতে সুইচ গেটের যন্ত্রাংশ চুরি ও খাল দখলের অভিযোগ

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ৭০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বারাশিংগা এলাকার বড়লুটিয়া নদীর পানি নিয়ন্ত্রণ কাঠামোর (সুইচ গেট) গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি এবং ক্যানেল দখলের গুরুতর অভিযোগ উঠে এসেছে। দীর্ঘদিন ধরে তদারকির অভাবে এবং অব্যবস্থাপনার কারণে ক্যানেলটি সংকুচিত হয়ে পড়েছে, যার ফলে স্থানীয় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

​স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম ও মাতালেব হোসেন জানান, সুইচ গেট উঠানো-নামানোর প্রধান কলকব্জা ও যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় গেট পরিচালনা পুরোপুরি বন্ধ রয়েছে। একই সাথে নদীর সংলগ্ন সেচ ক্যানেল ও খালগুলো দখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে এলাকার একমাত্র চলাচলের রাস্তাঘাট প্লাবিত হয়ে পড়ে এবং আশপাশের বাড়িঘর ও কৃষিজমিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে সুইচ গেটের চুরি হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন, ক্যানেল ও খালগুলো দখলমুক্ত করে সংস্কার করা এবং রাস্তাটির স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd