• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আটোয়ারী ইউএনও রিপামনি দেবী

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবীর বদলিজনিত কারণে এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রোকনুজ্জামান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মো. জাহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

​অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও রিপামনি দেবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সহকর্মীরা। তাঁর আটোয়ারী কর্মকালীন সততা, নিষ্ঠা ও উপজেলার উন্নয়নে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd