• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১০১টি মনোনয়ন ফরম সংগ্রহ ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের গাছের চারা রোপণ কর্মসূচি দিনাজপুর দাওয়াতে ইসলামীর ইজতেমায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানে মব সৃষ্টির অভিযোগ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ

৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ২৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আগামী ১ সেপ্টেম্বর-২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গেল শনিবার সন্ধ্যায় শহরের জেলরোডস্থ দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।

সভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারের উপস্থাপনায় প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডঃ আনিসুর রহমান চৌধুরী, সহ সভাপতি মাহবুব আহম্মেদ, সোলায়মান মোল্লা, হাসানুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, কোতয়ালী বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, কেন্দ্রীয় কৃষক দলের নেতা শাহীন খান, জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, জেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজাউর রহমান রেজা প্রমুখ।

এসময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত প্রস্তুতিমূলক সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঐ দিন বিকেল ৩ টায় জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে জমায়েত, সংক্ষিপ্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

সর্বশেষে জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আহমেদ এর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd