• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ  ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক)

প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৮ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার নিশ্চিত এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক সেবা সম্প্রসারনের লক্ষ্যে গতকাল দিনাজপুর জেলার কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গনে ‘নাগরিক সংলাপ’ আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দীপশিখা’ এর আয়োজনে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডস-এর অর্থায়নে “মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান, ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন এবং দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায়।

আরও উপস্থিত ছিলেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার, কাহারোল উপজেলা ও মুকুন্দপুর ইউনিয়ন পর্যায়ের সেবা প্রদানকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রতিবন্ধী শিশু, যুব ও তাঁদের পরিবারের সদস্য, ইয়থ ক্লাব সদস্য, সিআরসি সদস্য, ইমপ্যাক্ট গ্রুপ সদস্য, সাংবাদিক সহ প্রকল্পের বিভিন্ন মাঠকর্মীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্ভোধনী বক্ত্যবে, প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুমা খাতুন বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রদানকৃত সেবার সচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। প্রত্যেকটি মানুষের জন্ম সনদ থেকে শুরু করে মৃত্যু সনদ পর্যন্ত সকল নথিপত্র এবং যেকোনো খরচের ক্যাশমেমো ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হয়। এইসব বিষয়ে প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের সবাইকে বিভিন দালাল ও প্রতারকদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ দেন।

অংশগ্রহণকারী মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের প্রতিবন্ধী শিশু, যুবা ও তাদের পরিবারের বিভিন্ন প্রশ্নপর্বের শেষে উপজেলা সমাজসেবা অফিসার মো. আনিছুর রহমান প্রতিবন্ধী ভাতা, সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্র ঋণ সংগ্রহের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।

মুকুন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন তার পরিষদের সীমাবদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরেন। সরকারি বাজেট ঘাটতির জন্যে ওর্য়াড সভা ও উন্মুক্ত বাজেট সভা করা সম্ভব হচ্ছে না বলে জানান। তবে ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি এই ধরনের “নাগরিগ সংলাপ” সকল ইউনিয়ন চেয়ারম্যান, তাদের মেম্বার, উপজেলা পর্যায়ের সকল বিভাগের কর্মকর্তা এবং এমপি মহোদয়ের সমন্বয়ে আরও বিশাল পরিষরে করার জন্যে অনুরোধ জানান। এই ক্ষেত্রে তিনি আর্থিক সহোযোগিতা প্রদানেরও আশাবাদ ব্যাক্ত করেন।

সবশেষে অনুষ্ঠানের সঞ্চালক হিমাংশু দেব দত্ত রায় (প্রজেক্ট কো-অর্ডিনেটর, দীপশিখা) প্রতিবন্ধী শিশু ও যুবদের সর্বস্তরে সমান সুযোগ ও অধিকার নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং আলোচনায় ওঠে আসা বিভিন্ন সমস্যাগুলির সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে জোড় দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd