• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর শহরে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্ন-সংস্কার করলো বিজিবি  কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২ ডিআইএসটিতে ৭ম পর্বের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মাদকের ভয়াবহ বিস্তার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে এলাকাবাসী বিরল ও বোচাগঞ্জ সীমান্তে ট্যাবলেট ও দেশি মদসহ আটক ২ ভুমি অফিসের ছাদ ঢালাই কাজের অগ্রগতির পরিদর্শনে জেলা প্রশাসক কথা ও কবিতায় বর্ষা বরণ দিনাজপুর লেখক ফোরামের প্রতিবন্ধী শিশু-যুব ও ব্যক্তিদের পূর্ণবাসন সেবা কেন্দ্র উদ্বোধন পঞ্চগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পেইনে বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভীড় দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের পরীক্ষা 

কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

দিনাজপুরের কাহারোল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান ও একদল পুলিশ ফোর্সসহ গেল ৪ আগস্ট রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ঠাকুরগাঁও-দিনাজপুর) মহাসড়কের ১১মাইল এলাকার তোফাজ্জল হোসেনের দোকানের সামনে ১টি পিক-আপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের মনমত চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায় (২৮) ও চিরির বন্দর উপজেলার রানারপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মো.শফিকুল ইসলাম (৫২)।

উদ্ধারকৃত ৮৮ কেজি গাঁজার আনুমানিক ১৭ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃতদের আজ বুধবার দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd