• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিপিএইচসিডিএ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের জন্য প্রযুক্তিগত দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত অসহায় প্রতিবন্ধীদের পাশে নুর আল-জাহিদ ট্রাভেলস দিনাজপুর লেখক ফোরামের সাহিত্য আসর অনুষ্ঠিত বিনামুলে বীজ চারা ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন যৌথ কর্মপরিকল্পনা ও উন্নয়ন অংশীদারদের সাথে কর্মশালা দিনাজপুরে জুলাই শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি দিনাজপুরে শ্রীশ্রী গিরিধারীজীউ’র রথযাত্রা মহোৎসব শুরু দুই দফা দাবিতে দিনাজপুরে ডাক কর্মচারীদের স্মারকলিপি প্রদান আনন্দ-উচ্ছ্বাসে ফুলবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরে বিপিএইচসিডিএ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ১১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দিনাজপুরে আগমন উপলক্ষে বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই-২০২৬ শুক্রবার সকালে দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড অফিস সংলগ্ন লায়ন্স ভবন হলরুমে আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ জেলা শাখার সভাপতি ও দিনাজপুর সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (RMO ) ডাঃ মোঃ গোলাম মোস্তফা।

মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রফেসর ডাঃ সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা প্রমুখ।

অনুষ্ঠানে বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ জয়নাল আবেদীন এর প্রাণবন্ত উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন বিপিএইচসিডিএ
জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েস (সাবেক সিভিল সার্জন পঞ্চগড়),মোঃ সাইদুর রহমান ও মাজেদা চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ আবুল এহসান।

এ সময় জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd