• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

হিলির বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ১২০ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দিনাজপুর জেলার হিলি হাকিমপুরের বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়।

১২ জুলাই তাঁর ১৪তম মৃত্যুবার্ষিকী ছিল। মৃত্যু বার্ষিকী উপলক্ষে অজিত রায়ের মেয়ে কবি অদিতি রায় তার বাসায় ছোট্ট আকারে,পি ঘরোয়া পরিবেশে একটি স্মরণ সভার আয়োজন করেন।

১২ জুলাই রাতে দিনাজপুর শহরের সুইহারিস্ট বাসভবনে আয়োজিত এই স্মরণ সভা অনুষ্ঠান স্মৃতিচারণ, আলোচনা, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয়। অজিত রায় সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন দৈনিক উত্তর বাংলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আক্তার, কবি লুৎফর রহমান, লেখক গবেষক আলী ছায়েদ, লেখক গবেষক বিধান দত্ত, অজিত রায়ের কন্যা অদিতি রায় ও জামাতা আনিসুর রহমান।

আলোচকগণ বলেন, অজিত রায় দেশের জন্য আত্মত্যাগ করেছেন ১৯৭১ সালে। তার মত দেশ প্রেমিক মানুষেরাই মুক্তিযোদ্ধা হয়ে পাকিস্তানে হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা চিনিয়ে এনেছে। দেশ স্বাধীনতার পর তিনি দেশের কল্যাণে দেশ গঠনেও অবদান রেখেছেন। তিনি স্কুল খুলতে অবদান রেখেছেন, দরিদ্র আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন, দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করেছেন, মৃত্যুর পরেও তার দেহ যেন মানুষের কাজে লাগে সেই জন্য তিনি তার দেহকে ঢাকা মেডিকেল কলেজের দান করেছেন। এইরকম একজন মহৎ মানুষের মৃত্যু হয়তো দহিকভাবে হয়েছেন কিন্তু চেতনা গত ভাবে তিনি মানুষের মাঝেই রয়ে গেছেন।

অনুষ্ঠানে অজিত রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন শিমুল কর্মকার ও রিতা হেমব্রম। কবিতা আবৃতি করেন অদিতি রায়। অনুষ্ঠান সঞ্চালন করেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল। অন্যান্যের মধ্যে মামুনুর রহমান জুয়েল, মালতি হাসদা, আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ স্মৃতিচারণ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অজিত রায় একজন সমাজকর্মী, পরিবেশবাদী ও মানবাধিকার কর্মী ছিলেন। তিনি কবিতা লিখতেন । তার কবিতা নিয়ে প্রকাশিত একমাত্র গ্রন্থের নাম ‘একাত্তরের আলো জ্বলছে’ । তিনি ১৯১২ সালের ১২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এবং গবেষণা কাজের জন্য তার দেহ মেডিকেল কলেজকেই দান করে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd