• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

হিলিতে চিলাহাটি এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা / ১৩২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকায় ট্রেনে কাটা পড়ে মোছাঃ সাবিরন (৯০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার পথে আটাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮৪/১৯-এস সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবিরন দক্ষিণ বাসুদেবপুর জিলাপি পট্টি, বাংলা হিলি এলাকার বাসিন্দা। তিনি মোঃ জামাত আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর অবস্থানকালে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মরদেহ চার খণ্ড হয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd