• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
  • [gtranslate]

কে কাকে ভোট দিয়েছে তা বিবেচ্য নয়-সমাজকল্যান মন্ত্রী

হিলি (হাকিমপুর) সংবাদদাতা / ১৪৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের সকল মানুষের সরকার—কে কাকে ভোট দিয়েছে, তা বিবেচ্য বিষয় নয়। সব রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ ও পেশার মানুষের সেবা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে এবং জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, একটি মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে মোট ৩৩৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, খাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd