• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ  ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক) ট্রাকের ধাক্কায় মারা গেল মোটরসাইকেলের দুই আরোহী

হাবিপ্রবিতে নতুন তিন রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগ

হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর: / ১৩৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে তিন সদস্যকে মনোনয়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন মনোনীত সদস্যরা আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১৮(১)(চ) ও ১৮(৪) অনুযায়ী এই মনোনয়ন প্রদান করা হয়েছে। নতুন মনোনীত সদস্যরা হলেন-বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ মাহফুজ বাজ্জাজ।

রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন নিয়োগের ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তাদের এই দায়িত্ব কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd