• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায়  সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত ড্রেনের পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হঠাৎপাড়াবাসীর কান্না ও আহাজারি থামাবে কে? দিনাজপুরে সেন্ট ফিলিপস্ বাস্কেটবল ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গোল্ড অ্যাওয়ার্ড পেলেন রোটারি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট তুহিন জলবায়ুর ভবিষ্যৎ, শিক্ষার ব্যর্থতা দিনাজপুরে সেন্ট ফিলিপস্ ১০ম বাস্কেটবল ফেস্টিভ্যালের উদ্বোধন দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় 

আজহারুল আজাদ জুয়েল, ঢাকা থেকে : / ১১৫ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতি শিক্ষার্থী মোঃ আবরার জাহিন (স্বচ্ছ) প্রথম হয়েছে।

সে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্ৰেণীর ক শাখার ছাত্র এবং রঙ পেন্সিল আর্ট একাডেমীর শিক্ষার্থী।

২৬ জুন রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে আবরার জাহিন স্বচ্ছকে প্রথম স্থান অধিকারী হিসেবে পুরস্কার ও চেক তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ সালাউদ্দিন আহমেদ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উচ্চ পর্যস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবরার জাহিন স্বচ্ছ’র বাড়ি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মহল্লায়। তার পিতার নাম মো: বন্দে আলী মিয়া, মায়ের নাম, মোছা:আকলিমা আরফিন ।

রঙ পেন্সিল আর্ট একাডেমীর শিক্ষার্থী আবরারের এই অনন্য অর্জনে দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে অভিমত ব্যক্ত করছেন অনেকেই।

এ বিষয়ে রঙ পেন্সিল আর্ট একাডেমীর পরিচালক রাকিউর রহমান পায়েল বলেন, জাতীয় পর্যায় আবরার জাহিন স্বচ্ছ’র অর্জন থেকে প্রমাণিত হয় যে, রঙ পেন্সিল আর্ট একাডেমী হচ্ছে শিল্পী গড়ার কারিগর। এই অসাধারণ সাফল্যে দিনাজপুরবাসীও গর্বিত ও আনন্দিত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd