• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি

নুর ইসলাম, দিনাজপুর / ১০৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ে দিনাজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর পৌরসভার সামনে সংগঠনের জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ‘আমরা জুলাই যোদ্ধা’ দিনাজপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ শাহীন হোসেন এবং সদস্য সচিব মোঃ মাসুম হোসেন। এতে সংগঠনের জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচি চলাকালীন সময় জেলা আহ্বায়ক মোঃ শাহীন হোসেন বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জুলাই গণ-অভ্যুত্থানে দেশের প্রায় দেড় হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগ মূলত একটি জঙ্গি সংগঠন, এদের সাথে কোনো ধরনের আপস বা আঁতাত করা চলবে না।”
তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, এদের কোনোভাবেই আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। সুযোগ পেলেই এরা সাপের মতো ছোবল মারবে। তাই ফ্যাসিবাদী ও সন্ত্রাসী শক্তির যেকোনো তৎপরতা রুখে দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd