• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ চারা ও সার বিতরণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়াতে দিনাজপুরে স্কুল ক্যাম্পেইন কাহারোলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

ইউসুফ আলী, দিনাজপুর / ১৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির
অংশ হিসেবে সারা দেশের ন্যায় ২৩ জুন -২০২৬ মঙ্গলবার জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও কোতয়ালী শাখার আয়োজনে সন্ধ্যায় শহরের বালুবাড়িস্থ সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর
আলম এর বাসভবন সম্মুখ সড়ক হতে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা আহবায়ক কমিটির আহবায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর নেতৃত্বে অপ-প্রচার ও রাজনৈতিক অপ-সংস্কৃতির বিরুদ্ধে একটি বিশাল মটরসাইকেল প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়কসমূহ
এবং শহরের বিভিন্ন ওলি গলি প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমবেত হয়।

এসময় জিয়া মঞ্চ জেলা কমিটির আহবায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী খাজা, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, মোঃ
ছমিত, জিয়া মঞ্চ কোতয়ালী শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রোকনুজ্জামান রাজিব, জিয়া মঞ্চ কোতয়ালী শাখার নেতা আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ হেলাল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd