• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

লংকাবাংলা ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন

রফিক প্লাবন, দিনাজপুর: / ১৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

দেশব্যাপী আর্থিক সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দিনাজপুরে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “স্মার্ট মানি টকস”।

বুধবার (১০ জুন) সকালে দিনাজপুর শহরের গণেশতলাস্থ নর্দান প্লাজায় অবস্থিত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর দিনাজপুর শাখা কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শাখার ব্যবস্থাপক মো. মোর্শেদ জামিল। তিনি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বাজেটিং, সঞ্চয়, জরুরি তহবিল গঠন, ঋণ ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং সাইবার প্রতারণা থেকে সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি লংকাবাংলা ফাইন্যান্সের উদ্ভাবনী “আর্ন ফার্স্ট ডিপোজিট স্কিম” এবং বিভিন্ন ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা করে বলেন, এই স্কিমের মাধ্যমে গ্রাহকরা বিনিয়োগের শুরুতেই পুরো বছরের মুনাফা অগ্রিম গ্রহণের সুযোগ পাবেন, যা দেশের আর্থিক খাতে একটি ব্যতিক্রমী ও যুগান্তকারী উদ্যোগ।

এসময় তিনি তরুণ প্রজন্মসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সঠিক আর্থিক পরিকল্পনা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহক, নারী উদ্যোক্তা, তরুণ সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। পরে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

উল্লেখ্য, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় ধরে গ্রাহকদের আস্থা, স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd