জাতীয় অন্ধ কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ মে শনিবার গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল ভবনে জেলা প্রশাসক বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুর এর চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী এরপর শোক প্রস্তাব পাঠ করেন নির্বাহী সদস্য আব্দুস সবুর চৌধুরী। বিগত সাধারন সভার
কার্যবিবরণী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জনাব আলী।
ইতিমধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওঃ ক্বারী আল আমিন।
বার্ষিক সাধারন সভার প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারন সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কমিটির কোষাধ্যক্ষ সুজা-উর-রব
চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রিয়াজ উদ্দিন, কমিটির সহ-সাধারন সম্পাদক মোঃ শফিকুল হক ছুটু, কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ
লিয়াকত আলী, মোঃ সাইদুর রহমান, মালেকা পারভীন রহমান, আফতাব উদ্দিন মন্ডল, আবুল কালাম মোঃ জিয়াউল হক।
প্রতিবেদনের পরে মুক্ত আলোচনা করেন সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, এ্যাডঃ মোল্লা সাখাওয়াত হোসেন, আফতাব উদ্দিন মোল্লা, সামসুল আলম, মোঃ বদিউজ্জামান, মোঃ মোবাররম হোসেন, মঞ্জু আরা বেগম, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, গোলাম মোস্তফা।
উপস্থিত সাধারন সদস্য, আজীবন সদস্যবৃন্দ প্রতিবেদন দুটি হাত তুলে কন্ঠ ভোটের মাধ্যমে অনুমোদন প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কমিটির নির্বাহী সদস্য এ্যাডঃ মেহেরুল
ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল। এই হাসপাতাল কমিটির প্রতি সদস্যের
কাছে আমার অনুরোধ আপনারা স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে সকল কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে দুর-দুরান্ত হতে আগত চোখের রোগীদের দ্রুত সেবা প্রদান করবেন।