• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ

দিনাজপুর প্রেসক্লাবের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ২৮৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

দিনাজপুর প্রেসক্লাবের ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মে শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশী বাচ্চুর সভাপতিত্বে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার সূচনাকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য গোলাপ হোসেন। সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ রেজা হাই, প্রেসক্লাবের সদস্য ইফতেখার আহমেদ পান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষের ছোট ভাই জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সত্য ঘোষ, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরুর শ্যালক আরিফুল আক্তার টুটুল, বিশিষ্ট সমাজসেবক সুনীল চক্রবর্তী, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহির মামা মোঃ আহসান উদ্দিন, দুলাভাই মোহাম্মদ কুদ্দুস আলী, দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিধান কুমার দেব এর বেয়াই ধীরেন্দ্রনাথ সরকার, সাংবাদিক আবুল কাশেমের চাচাতো ভাই মোঃ আখতারুজ্জামান, সাংবাদিক ইউসুফ আলীর মাতা জমিলা খাতুন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ শামীমা সাত্তার মিমু, বিশিষ্ট রাজনীতিক অ্যাডভোকেট লিয়াকত আলি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত মাওলা জিন্নাহ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জিনাত আরা মিলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নিরবে দাঁড়িয়ে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং বার্ষিক আয় ব্যায়ের রিপোর্ট পেশ করেন দিনাজপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিপুল সরকার সানি।

রিপোর্ট দুটোর উপর আলোচনা করেন প্রেসক্লাবের সদস্য লতিফুর রহমান, আসাদুল্লাহ সরকার, এমদাদুল হক মিলন, সাদাকাত আলী খান, সাজেদুর রহমান সিলু, মোরশেদুর রহমান, একরাম হোসেন তালুকদার প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহযোগী সদস্য খালেকুজ্জামান বাবু।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু সাংবাদিকদের ঐক্য ও সংহতির উপর গুরুত্ব আরোপ করেন এবং প্রেসক্লাবের ভাবমূর্তি ও মর্যাদা যেন কোনভাবেই ক্ষুন্ন না হয় সে বিষয়ে সদস্যদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

সাধারণ সভায় নির্বাহী পরিষদের কর্মকর্তাদের মধ্যে আজহারুল আজাদ জুয়েল, শাহ আলম শাহী, রতন সিং, শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, কাশি কুমার দাস ঝন্টু, রোস্তম আলী মন্ডল, বেলাল শিকদার, রিয়াজুল ইসলাম, বাব্বা আহমেদ, রফিকুল ইসলাম ফুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd