• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ইউসুফ আলী, দিনাজপুর: / ৪২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

“মানবতায় ঐক্যবদ্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলায় বর্ণাঢ্য আয়োজনে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২৬” পালন করেছে দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট।

সকাল ৯ টায় শহরের পাহাড়পুরস্থ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে ইউনিট কার্যালয়ের সামনে মানববন্ধন, বেলুন উড়ানো, কেক কাটা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবাই রেড ক্রিসেন্টের মূল শক্তি। দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় স্বেচ্ছাসেবীরা যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, তা সমাজের জন্য অনুকরণীয়। মানবতার সেবায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-8771098050665052″
crossorigin=”anonymous”></script>

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের সাবেক এডহক কার্য-নির্বাহী কমিটির সদস্য মোঃ মোকাররম হোসেন, মোঃ শাহিদুর ইসলাম শাহীন খান, ইউনিট লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ আমজাদ হোসেন, উপ-যুব প্রধান-১ মেহেদী হাসান, উপ-যুব প্রধান-২ মরিয়ম আক্তার সহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও বিস্তৃত করতে তরুণদের এগিয়ে আসতে হবে। সমাজের অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই রেড ক্রিসেন্ট এর কার্যক্রম অর্থবহ হয়ে ওঠে। উল্লেখ্য, রেড ক্রসের প্রতিষ্ঠাতা জ্বীন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd