• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]

ফুলবাড়ীতে বিভিন্ন মাদকসহ আটক ৬

রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক / ৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ট্যাবলেট ও চোলাই মদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হকের ভাইও রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ ও ৬ মে ফুলবাড়ী থানার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫ মে সন্ধ্যায় পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হকের সহোদর মো. হযরত আলী (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪৫) এবং দাদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে মো. এমদাদুল হক (৪৫)।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১০)। এ মামলায় পশ্চিম গৌরীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শওকত আলী (৫০)-কে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক বলেন, হযরত আলী তার নিয়ন্ত্রণে থাকেন না।
এদিকে একই দিনে পৃথক অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজাসহ শ্রী সোহাগ মোহন্ত নন্দ (২৬)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ৯)।

৬ মে আরেক অভিযানে ৪৬ লিটার চোলাই মদসহ সনতি মারডি ওরফে লতা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও ২–৩ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছেন।

এ ছাড়া মাদক সেবনের সময় মো. শফিকুল ইসলাম সাজ্জাদ (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd