• বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১ দিনাজপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ব্যাপক আলোচনা সভা অনুষ্ঠিত চ্যাম্পিয়ন দক্ষিণ দাইনুর ও নুনাইচ কাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির মতবিনিময় দিনাজপুর মেডিকেল কলেজের নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত একশ প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ১৯তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন  দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি

দিনাজপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১

নুর ইসলাম, দিনাজপুর / ১০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে দিনাজপুর সদরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাল ট্যাবলেটসহ এক যুবক আটক।

৫ মে ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাকিবুজ্জামান- এর নির্দেশে এবং ডিএনসি দিনাজপুর জেলা পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে, দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তাজপুর সুকানকুড়ি এলাকার শ্রী মনির চন্দ্র রায় (২২) -কে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১৫০ টি টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় যে, ডিএনসি’র অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের রামসাগর বাজারস্থ আটককৃত আসামী মনির চন্দ্র রায়ের নিজ নিয়ন্ত্রণাধীন একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান ঘরের ভেতর তল্লাশি চালিয়ে উক্ত অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট এবং লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

এ বিষয়ে শ্রী মনির চন্দ্র রায় (২২)-কে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় The Arms Act ১৮৭৮  ১৯ এ ধারায় একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সরণীর ২৯ (ক) ধারায় পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd