• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি জমিতে ভূমিদস্যুর জোরপূর্বক আবাদ, অভিযোগেও মিলছে না ন্যায়বিচার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তির স্বজন মিলছে না দিনাজপুরে নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালন চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত দিনাজপুরে শ্রমিক দলের মহান মে দিবস পালিত মে দিবসে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য আয়োজন মহান মে দিবসে বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের কর্মসূচি পালন স্বাস্থ্য কমপ্লেক্সের মোটরসাইকেল, ফ্রিজ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ 

দিনাজপুর ইজিবাইক সোসাইটির ১১ দফা বাস্তবায়নের দাবি

আব্দুর রাজ্জাক / ১৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
ছবি: পল্লীবার্তা

যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপন করেছে দিনাজপুরে জেলা ব্যাটারিচালিত ইজিবাইক মালিক শ্রমিক চালক সোসাইটি। দিবসটি উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা শেষে বিশাল সমাবেশের আয়োজন ছিল সংগঠনটির। সমাবেশ থেকে ১১ দফা দাবি বাস্তবায়নের হুশিয়ারী নেতৃবৃন্দের।

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে পহেলা মে শুক্রবার সকালে সংগঠনটির উদ্যোগে দিনাজপুর শহরে র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ব্যাটারীচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শাহ এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী শাহ্ মো, মমিনুল ইসলাম। তিনি বলেন, আপনাদের এই সংগঠনকে আমি খুব ভালোবাসি। ভবিষ্যতেও ভালোবাসবো। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার মূল্য কোনদিন আমি দিতে পারবো না।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ব্যাটারীচালিত অটোবাইক মালিক উন্নয়ন সমিতির সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেস রহমান শাহ্ সুফী, বিশিষ্ট ইজিবাইক ব্যবসায়ী মো. রেজওয়ানুর রহমান।

দিনাজপুর জেলা ব্যাটারীচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি জেলা শাখার মুখপাত্র মো. মঞ্জুরুল করিম জেমস তার বক্তব্যে বলেন, আজকের এই মে দিবস শ্রমিকের রক্তে মাখা দিবস। এই দিবস কখনো কেউ ভুলতে পারবে না, যে ভুলে যাবে সে শ্রমিক নয়।

সংগঠনের অপর মুখপাত্র আমজাদ হোসেন তার বক্তব্যে বলেন, মানুষ যতদিন বেঁচে থাকবে শ্রমিক ছাড়া কাজ করতে পারবে না তাই শ্রমিকের ন্যায্য মূল্য দিতে হবে।

উক্ত সমাবেশে দিনাজপুর জেলা ব্যাটারীচালিত ইজিবাইক মলিক-শ্রমিক চালক সোসাইটির সাধারণ সম্পাদক আবু তালেব আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র মাহাবুব ইসলাম মানিক, সংগঠনের অন্যতম মুখপাত্র মো. নাজমুল ইসলাম বাবু, সংগঠনের দপ্তর সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মিলন ইসলাম, ইজিবাইক উপদেষ্টা আলহাজ্ব নুর ইসলাম, জেলা ব্যাটারীচালিত ইজিবাইক মালিক-শ্রমিক চালক সোসাইটি পৌর শাখার সভাপতি মো. জুয়েল, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম প্রমুখ।

বক্তব্যের মধ্যে সংগঠনের নেতৃবৃন্দ তাদের ১১ দফা বাস্তবায়নের দাবি জানান। আলোচনা শেষে শ্রমিকদের কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd