• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের শিশুদের জন্মদিন উদযাপন

এম এ জলিল শাহ, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৩০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের কাহারোলে এরিয়া প্রোগ্রম ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে শিশুদের জন্মদিন উদ্যাপনে কেক কাটা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ১২৪ জন নির্বাচিত নিবন্ধিত শিশুদের উপহার সামগ্রী বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইশতিয়াক আহমেদ।

কাহারোল ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাসের সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দীনাশীষ বসাক, চাইল্ড প্রোটেকশন অফিসার মার্টিন সিংহ, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd