• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বীরগঞ্জে কালব এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ভন্ডুল প্রতিকীভাবে স্কুলের ঘন্টা বাজান নিশ্চিত কর্মসূচী উদযাপন বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণের উদ্বোধন হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফুয়েল কার্ড ছাড়াও তেল বিক্রিতে জরিমানা গুনলো ফিলিং স্টেশন ম্যানেজার বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা অবহেলা ও গাফিলতির কারণে এসএসসি পরীক্ষায় বসতে পারল না নাইম

বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণের উদ্বোধন

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি / ২৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় দিনাজপুরের খানসামা উপজেলায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সজিনা একটি নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। বসতবাড়ি ও রাস্তার পাশে সজিনা রোপণের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। তারা বেশি বেশি সজিনা চারা রোপণের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd