• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরল ও হরিপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক ১ বিরামপুরে রহস্যের পিলার, থানায় জমা পড়ল কোনটি-আসল নাকি নকল? দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীরের শপথগ্রহণ সম্পন্ন আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা জন্য অনুদান প্রদান ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব রেডিওগ্রাফি দিবসে সেমিনার দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব দিনাজপুর ৪২ বিজিবি’র রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ফুয়েল কার্ড ছাড়াও তেল বিক্রিতে জরিমানা গুনলো ফিলিং স্টেশন ম্যানেজার

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ২৩৮ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি দায়ে সাধনা ফিলিং স্টেশনে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২২ এপ্রিল) সাড়ে ১২ টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ঘোড়াঘাট উপজেলার সাধনা ফিলিং স্টেশনের ম্যানেজার মো.আব্দুল্লাহ আল মামুনকে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় তাকে ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ রুবানা তানজিন।

অভিযানে সহযোগিতা করেন ঘোড়াঘাট থানা পুলিশের এসআই মো.নজরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, ফিলিং স্টেশনে তেল বিক্রির ক্ষেত্রে উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত ফুয়ল কার্ড ব্যতীত তেল বিক্রির কারণে বিশৃঙ্খলার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন জানান, অব্যবস্থাপনার কারণে এবং পাম্পের শৃঙ্খলা ফেরাতে আমরা ফুয়েল কার্ডের ব্যবস্থা করেছি। আজ ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির কারণে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। পাম্প ম্যানেজার ফুয়েল কার্ড ছাড়া প্রায় ১৫’ শ থেকে ২ হাজার লিটার তেল বিক্রি করছে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই কারণে আমরা ভোক্তা অধিকার আইনে সাধনা ফিলিং স্টেশনের ২০ হাজার টাকা জরিমানা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd