• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক- বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৬৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ইউনিয়ন
পর্যায়ে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা দুই
গ্রুপেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১০নং কমলপুর ইউনিয়ন পর্যায়ে বিদ্যালয়টি এই গৌরব অর্জন করেছে প্রথমবারের মতো।

২০ এপ্রিল সোমবার কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।

এতে কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মোকাররম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহা মো. আজগার আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ,
জেলা বিএনপির সদস্য ও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম।

এর আগে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ২-০ গোলে দানিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে এবং বালিকা দল ৩-০ গোলে বড়গ্রাম সরকার প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এই অর্জনের মাধ্যমে দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকা দলটি উপজেলা পর্যায়ে খেলারগৌরব অর্জন করলো।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়সহ বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণদাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd