• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে ১৭৫৯ পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা / ৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে র‍্যাব-১৩ এর অভিযানে ১৭৫৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে রংপুর সিপিএসসি’র একটি আভিযানিক দল পার্বতীপুর থানার ১০ নম্বর মধ্যপাড়া ইউনিয়নের পলিপাড়া এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালায়। এ সময় মোঃ রিপন মিয়ার মুদি দোকানের সামনে সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১,৭৫৯ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতাররা হলেন- রংপুরের বদরগঞ্জ উপজেলার কাঁচাবাড়ি কোনাপাড়ার মোঃ জিকরুল (৩৫), একই উপজেলার মাদাইখামার এলাকার মোঃ বেলাল মিয়া (৩৮) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার টিকুর এলাকার মোছাঃ সখিনা বেগম (৩৬)।
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুর, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় কৌশলে সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd