দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে আসামীসহ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেল আটক করেছে।
৬ এপ্রিল রাত ৩টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪১/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেলশোয়া প্রধানপাড়া নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ১৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল, ০৪টি মোবাইলফোন, ০৫টি সিমকার্ড এবং ০১টি ছুরি আটক করা হয়ঃ
মোঃ শাহীন মিয়া (২৪), পিতা-মৃত গাজলু রহমান, গ্রাম-ঠাকিঠুকি, পোস্ট-আমগাঁ, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
আটককৃত আসামীকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল এবং অন্যান্য মালামালসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল, ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ১,২৬,৫০০/- (এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।