• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচের নাগরিক সংলাপ অনুষ্ঠিত  দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নবরূপীর ইফতার মাহফিলে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১৩১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক
প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বাহাদুর বাজারস্থ নবরূপীর কার্যালয় প্রাঙ্গণে প্রতি বছরের মত এবারও সিয়াম-সাধনা মাস পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলে নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নবরূপী সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আজ দিনাজপুরবাসীর গর্বের একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। নবরূপীর শিল্পীরা বর্তমানে দেশে-বিদেশে সুনামের সাথে তাদের সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের উন্নয়নে আমার সহযোগিতা ইতিপূর্বেও ছিলো, আগামীতেও থাকবে।

স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। সাংগঠনিক অগ্রগতি তুলে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবরূপীর সহ-সভাপতি ও ইফতার উপ-
কমিটির আহবায়ক মোঃ নাজমুল হক।

দোয়া ও ইফতার মাহফিলে দিনাজপুর নাট্য সমিতির সাধারন
সম্পাদক রেজাউর রহমান রেজু, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারী মোহন, ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা, সমাজসেবক হারুন-উর-রশিদ রাজা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, রাজনৈতিক ব্যক্তিত্ব
হবিবর রহমান, রবিউল আউয়াল খোকা, সাবেক প্যানেল মেয়র ও ক্রীড়া সংগঠক রেহাতুল ইসলাম খোকা, নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্য, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, লাইব্রেরীর সম্পাদক অধ্যাপক সরদার মোঃ শফিউল আলম বুলবুল, নির্বাহী সদস্য লুৎফর রহমান, সহ-সাধারন সম্পাদক রওনক আরা হক নীপা, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলী সহ নবরূপীর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ।

ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন নতুন ঘাসিপাড়াস্থ আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd