• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

দিনাজপুরে হুইপ আখতারুজ্জামান মিয়াকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১৭৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ পদে মনোনিত হওয়ায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন সংবর্ধনা প্রদান করে। ছবি: সাহেব আলী

জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান মিয়া জাতীয় সংসদের হুইপ পদে মনোনিত হওয়ায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত জাতীয় সংসদের হুইপ ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান এমপি। স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, কার্য নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু, মো. আবেদুর রহমান বিরাজ, কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন ছাত্তার, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র যুগ্ম সম্পাদক সম্পাদক রাহবার কবির পিয়াল, যুগ্ম সম্পাদক নুর আলম হক খোকন, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল’র কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন খান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত জাতীয় সংসদের হুইপ ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আখতারুজ্জামান এমপি-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুর, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ও মোজাম্মেল হক ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এর নেতৃবৃন্দ। শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ, জিয়া হার্ট ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, ডাঃ মো. হাফিজুল ইসলাম, মো. আবু তৈয়ব আলী দুলাল, মমতাজ বেগম, জজ কোর্টের জিপি এ্যাড. মোল্লা সাখাওয়াত হোসেন, হাবিপ্রবি’র শিক্ষক অধ্যাপক হাসানুজ্জামান, অধ্যাপক সাইফুল হুদা, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd